Sonam Wangchuk | 'ককরোচ'দের ওপর লাঠিচার্জের পর অনশন ভাঙতে নয়া শর্ত সোনমের, চিঠি লিখলেন কেন্দ্রকে!

Key Highlights২৫ দিন টানা অনশনে রয়েছেন পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
২৫ দিন টানা অনশনে রয়েছেন পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি ভর্তি গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল ‘মেদান্তে’। তাঁকে অনশন ভাঙতে অনুরোধও করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু তা সত্ত্বেও তিনি অনড়। এদিকে 'ককরোচ'দের উপর নির্মম লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। এই আবহে বুধবার হাসপাতাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংকে একটি চিঠি পাঠিয়েছেন সোনম। সেখানে সোনম লিখেছেন, ‘গত ২০ জুলাই সংসদ অভিযানে শৃঙ্খলা বজায় রাখা সত্ত্বেও পুলিশ আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করেছে। আমি আশা করি, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। তাঁদের হেনস্তা করা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি আস্থা যেন আর ক্ষুণ্ণ করা না হয়। কেন্দ্রের তরফ থেকে এই আশ্বাস মিললে আমি আমার অনশন প্রত্যাহার করে নেব। কিন্তু যদি আশ্বাস না মেলে, তাহলে আমি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হব।’
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- সোনম ওয়াংচুক
- ককরোচ জনতা পার্টি’


