Sonam Raghuvanshi | জামিন পেলো মেঘালয় কাণ্ডের অভিযুক্ত! স্বামীহত্যার দশ মাস পরে ছাড়া পাচ্ছে পেল স্ত্রী সোনম
Tuesday, April 28 2026, 4:26 pm

Key Highlightsমঙ্গলবার সোনমকে জামিন (Bail) দিল ইস্ট খাসি হিলস জেলার জেলা ও দায়রা আদালত।
গত বছরের ১৯ মে বিয়ের পর ২০ তারিখ হানিমুনে মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে যায় রাজা ও সোনম রঘুবংশী। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে সে স্বামীকে খুন করেছে সোনম। গত বছরের ডিসেম্বরে এই মামলায় ৭০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। ঘটনার পর থেকে জেলে ছিল সোনম। সূত্রের খবর, মঙ্গলবার সোনমকে জামিন (Bail) দিল ইস্ট খাসি হিলস জেলার জেলা ও দায়রা আদালত। তদন্তে পূর্ণ সহযোগিতা এবং ভবিষ্যতে যখনই প্রয়োজন হবে হাজিরার মুচলেকা দিয়েই জামিন পাচ্ছে সে।


