Sonam Wangchuk | দীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করার পর সমালোচনার মুখে সোনম! ‘এখনও সততার প্রমাণ দিতে হবে?’ভিডিও বার্তা সমাজকর্মীর!
Saturday, July 25 2026, 4:05 am

Key Highlightsদীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করার পর সমালোচনার মুখে পড়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
দীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করার পর সমালোচনার মুখে পড়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ওয়াংচুকের দাবি, এই আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের স্বার্থ এবং যুবসমাজের ভবিষ্যতের প্রশ্ন তুলে ধরা। তাই তাঁর অনশনকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার কোনও কারণ নেই। তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের শয্যা থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে ওয়াংচুক বলেন, ২৬ দিন না খেয়ে থাকার পরও যদি তাঁর সততা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আর কী প্রমাণ দেওয়ার বাকি থাকে। তিনি আরও বলেন, অনশন ভাঙার পর থেকেই অনেকেই তাঁকে ফোন করে বা বিভিন্ন পোস্ট দেখিয়ে জানতে চাইছেন, কেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভাঙলেন। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন, সরকারের সঙ্গে নাকি কোনও গোপন সমঝোতা হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- সোনম ওয়াংচুক
- সোশ্যাল মিডিয়া
- অনশন
- সমাজকর্মী


