Sonam Wangchuk | ‘যেখানে ইচ্ছে সেখানে চিকিৎসা করাতে পারবেন সোনম’, স্ত্রীর আর্জিতে সিলমোহর হাই কোর্টের!

Key Highlightsসরকারের আপত্তি উড়িয়ে অবশেষে সোনমকে বেসরকারি হাসপাতাল ‘মেদান্তে’ ভর্তির অনুমতি দিল দিল্লি হাই কোর্ট।
সরকারের আপত্তি উড়িয়ে অবশেষে সোনমকে বেসরকারি হাসপাতাল ‘মেদান্তে’ ভর্তির অনুমতি দিল দিল্লি হাই কোর্ট। সরকারি হাসপাতালে সোনমের চিকিৎসার সমস্ত বিবরণ ও রিপোর্ট মেদান্তকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ২০ দিন ধরে অনশনের পর যন্তর মন্তর থেকে জোর করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে আসে দিল্লি পুলিশ। তাঁকে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। দীর্ঘ অনশনের পর তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাই কোর্টে আবেদন জানান সোনমের স্ত্রী গীতাঞ্জলী আংমো। আবেদনে জানানো হয়, চিকিৎসার অজুহাতে তাঁকে আটকে রাখা হয়েছে। সফদরজং থেকে সরিয়ে মেদান্ত হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক সোনমকে। ২০ দিন ধরে অনশনের পর যন্তর মন্তর থেকে জোর করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে আসে দিল্লি পুলিশ। তাঁকে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। দীর্ঘ অনশনের পর তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাই কোর্টে আবেদন জানান সোনমের স্ত্রী গীতাঞ্জলী আংমো। আবেদনে জানানো হয়, চিকিৎসার অজুহাতে তাঁকে আটকে রাখা হয়েছে। সফদরজং থেকে সরিয়ে মেদান্ত হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক সোনমকে।
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি হাইকোর্ট
- সোনম ওয়াংচুক


