Sona Pappu | অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিলেন ‘বালিগঞ্জের ত্রাস’ সোনা পাপ্পু!

Monday, May 18 2026, 8:34 am
Sona Pappu | অবশেষে ইডির দপ্তরে হাজিরা দিলেন ‘বালিগঞ্জের ত্রাস’ সোনা পাপ্পু!
highlightKey Highlights

‘বালিগঞ্জের ত্রাস’ হিসেবে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু অবশেষে হাজিরা দিলেন ইডির দপ্তরে।


‘বালিগঞ্জের ত্রাস’ হিসেবে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু অবশেষে হাজিরা দিলেন ইডির দপ্তরে। গত ফেব্রুয়ারি মাসে গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলি, বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সোনা পাপ্পুর নাম উঠে আসে। জোর করে জমি দখল-সহ একাধিক অভিযোগে নাম জড়ায় তাঁর। এরপর গত ২ এপ্রিল ইডি হানা দেয় তাঁর বাড়িতে। ৩০০ পাতার নথি উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে। এমনকী, ফার্ন রোডের বাড়ি থেকে দেশি পিস্তলও উদ্ধার হয়েছিল। এ দিন ইডির দপ্তরে ঢোকার সময়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সোনা পাপ্পু বলেন, ‘কোনও জমি আমি নিইনি। আমার নামে কোনও অভিযোগও নেই। আমি কোনও কাঁকুলিয়া কেসে জড়িত ছিলাম না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File