Govt Bus | সরকারি বাসে ‘ফ্রি’ সফরে আপত্তি মহিলা যাত্রীদের একাংশের, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

Tuesday, July 21 2026, 7:49 am
Govt Bus | সরকারি বাসে ‘ফ্রি’ সফরে আপত্তি মহিলা যাত্রীদের একাংশের, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
highlightKey Highlights

রাজ্যে ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করেছে বিজেপি সরকার। কিন্তু এই নিয়মে আপত্তি মহিলাদেরই একাংশের।


রাজ্যে ক্ষমতায় আসার পরই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করেছে বিজেপি সরকার। কিন্তু এই নিয়মে আপত্তি মহিলাদেরই একাংশের। অনেকে টিকিট কেটেই পরিষেবা নিতে চান। আবার কন্ডাক্টরদেরও অনেকেরও এনিয়ে আপত্তি রয়েছে। এনিয়ে নিত্যদিন পরিস্থিতি জটিল হচ্ছে। এবার সরকারি বাসে ভাড়া দিতে চাওয়া মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে নতুন ৫০টি বাস উদ্বোধনের সময় ভাষণে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সরকারি বাসে আমাদের মা-বোনদের জন্য ফ্রি করে দিয়েছি। আর তাঁদের টিকিট কাটতে লাগে না। কিন্তু শুনছি, অনেক মহিলা যাত্রী চাইছেন টিকিট কেটেই যেতে। কেউ কেউ বলছেন, ৭০-৮০ হাজার টাকা রোজগার করেন, তাই ফ্রি-তে বাসে যেতে চান না। তাঁদের কথা ভাবতে হবে। একটা বিকল্প ব্যবস্থা করতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File