Somalia | তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা! সোমালিয়া উপকূলে অপহৃত ২২ জন ভারতীয়!

Friday, August 21 2026, 6:13 am
Somalia | তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা! সোমালিয়া উপকূলে অপহৃত ২২ জন ভারতীয়!
highlightKey Highlights

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেককে বন্দি বানিয়ে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আর কোনও তথ্য পাওয়া যায়নি।


সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়লো ‘লুতুফ’ নামের একটি বাণিজ্যিক জাহাজ। সোমালিয়া প্রশাসন সূত্রে খবর, জাহাজটি মোগাদিশুতে অবস্থিত তুরস্কের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র, যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশের সরঞ্জাম, যেমন স্যাটেলাইট ফোন ইত্যাদি বহন করছিল। দেদার লুটপাট করে ছয় ভারতীয়-সহ ১০ জন্য নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। অন্যদিকে, ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ইরিত্রিয়ার পতাকাবাহী M.T. Sibu 1-এ হানা দেয় ৬ জন জলদস্যু। ওই জাহাজে ২০ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়। দুই জাহাজ মিলিয়ে মোট ২২ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। সকলেই বন্দি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File