DVC | ডিভিসির ছাড়া জলে বানভাসির সমস্যার সমাধান, তোলা হবে ২ জলাধারের বালি!

Monday, August 10 2026, 8:35 am
DVC | ডিভিসির ছাড়া জলে বানভাসির সমস্যার সমাধান, তোলা হবে ২ জলাধারের বালি!
highlightKey Highlights

ডিভিসি সূত্রে জানা গিয়েছে, মাইথন ও পাঞ্চেতের জলাধার থেকে পলি, বালি ও কাদামাটি তোলার কাজ শুরু হতে চলেছে।


বর্ষা মানেই ডিভিসি জল ছাড়বে আর সেই জলে বানভাসি হবে নিম্ন দামোদর এলাকার বিস্তীর্ণ এলাকা। শুধু যে ওই এলাকার দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া–সহ বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়েন ও আশ্রয় হারান, তা নয়। ব্যাপক ক্ষতি হয় আনাজের ও অন্য ব্যবসা–সহ কাজেরও। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, মাইথন ও পাঞ্চেতের জলাধার থেকে পলি, বালি ও কাদামাটি তোলার কাজ শুরু হতে চলেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি দিল্লিতে বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সভাপতিত্বে। যোগ দিয়েছিলেন ডিভিসি কর্তৃপক্ষ, ডিভিআরআরসি কর্তৃপক্ষ, কেন্দ্রীয় জল কমিশন এবং ভুক্তভোগী দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইথনের রিপোর্ট ডিভিসির হাতে চলেও এসেছে। তাতে বলা হয়েছে, মাইথনের জলাধারে ৪০ কোটি ঘনমিটার বালি রয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই বালি অত্যন্ত উন্নত মানের, যা জল পরিস্রুত করার কাজে লাগে। প্রতি বছর তোলা হবে ৪ কোটি ঘনমিটার বালি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File