Soham Chakraborty | আগাম জামিনের আর্জি খারিজ, আরও বিপাকে অভিনেতা সোহম!

Wednesday, October 14 2026, 4:49 pm
Soham Chakraborty | আগাম জামিনের আর্জি খারিজ, আরও বিপাকে অভিনেতা সোহম!
highlightKey Highlights

পুলিশি গ্রেফতারি এড়াতে অভিনেতা যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।


এবার আইনি বিপাকে টলিউড অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সিনেমার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। এবার কলকাতা হাইকোর্টেও বড়োসড়ো ধাক্কা খেলেন তিনি। পুলিশি গ্রেফতারি এড়াতে অভিনেতা আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তা খারিজ করে দিলেন উচ্চ আদালত। অভিযোগকারী তরুণ দাস জানিয়েছেন, সোহমের সংস্থাকে সিনেমার জন্য ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি, কিন্তু কোনো কাজ হয়নি এবং টাকা ফেরতও মেলেনি। আদালতের রায়ের পর থেকেই অভিনেতার গ্রেফতারির আশঙ্কা বাড়ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File