Lakshmir Bhandar | বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার, আগের সরকারের চালু করা প্রকল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
Monday, May 11 2026, 9:07 am

Key Highlightsসোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হতেই অনেকের মনে প্রশ্ন, তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এই নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “১০ বছর কিংবা ৩০ বছর আগের সরকারের নেওয়া যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে, সেগুলো আমরা বন্ধ করছি না। কিন্তু, স্বচ্ছতার সঙ্গে হবে।” অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজসাথীর মতো আগের সরকারের কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না।


