Social Media Deepfake | ২ ঘন্টার মধ্যে সরাতে হবে নগ্ন ছবি-ভিডিও, ৩ ঘণ্টার মধ্যে সরাতে হবে ভুয়ো কনটেন্ট! ডিপফেক রুখতে কড়া কেন্দ্র!

Friday, August 7 2026, 2:22 pm
Social Media Deepfake | ২ ঘন্টার মধ্যে সরাতে হবে নগ্ন ছবি-ভিডিও, ৩ ঘণ্টার মধ্যে সরাতে হবে ভুয়ো কনটেন্ট! ডিপফেক রুখতে কড়া কেন্দ্র!
highlightKey Highlights

যে সব নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম, এআই দ্বারা তৈরি ডিপফেক কন্টেন্টে অবশ্যই একটি স্পষ্ট লেবেল থাকতে হবে।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নিরাপত্তা ঝুঁকি রুখতে কড়া কেন্দ্র। কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়েছে, এআই দ্বারা তৈরি ডিপফেক কন্টেন্টে স্পষ্ট লেবেল থাকতে হবে। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও ডিপফেক কন্টেন্ট আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে ভিডিও বা ছবিটি পোস্ট করার ৩ ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। কারও ছদ্মবেশ ধারণ করা বা নগ্ন ছবি বা ভিডিও পোস্ট হলে তা সরাতে হবে দুই ঘণ্টার মধ্যেই। প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় সিস্টেম চালু করতে হবে যার মাধ্যমে ‘ডিপফেক’ ভাইরাল হওয়ার আগেই তা শনাক্ত ও আটকে দেওয়া সম্ভব হবে। এই নিয়ম না মানলে সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File