Social Media | ১৩ বছরে নীচে ব্যবহার করা যাবে না সোশাল মিডিয়া! সংসদে নয়া বিল পাশের আর্জি

Saturday, August 8 2026, 4:25 pm
Social Media | ১৩ বছরে নীচে ব্যবহার করা যাবে না সোশাল মিডিয়া! সংসদে নয়া বিল পাশের আর্জি
highlightKey Highlights

১৩ বছর বয়স পর্যন্ত আর ব্যবহার করা যাবে না সোশাল মিডিয়া! গেমিং প্ল্যাটফর্মেও আর অ্যাকাউন্ট খুলতে পারবে না শিশুরা! সংসদে আসতে চলেছে নতুন বিল।


সোশ্যাল মিডিয়ায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়া বিল আস্তে চলেছে। মোদি সরকার নয়, প্রাইভেট মেম্বার্স বিল হিসাবে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তাবিত নতুন বিল আনতে পারেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডা। সেফগার্ডিং হেলদি ইন্টারনেট এনভায়রনমেন্ট ফর লিটল ডিজিটাল নেটিভস (SHIELD) নামের ওই বিলে বলা হয়েছে, যে কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করতে হবে। অভিভাবকদের অনুমতি ছাড়া ১৩ বছর বয়সের কম কোনও শিশু সোশাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না। অভিভাবকরা যাতে শিশুদের সোশাল মিডিয়ার যাবতীয় কার্যকলাপে নজরদারি চালাতে পারেন, সেজন্য আলাদা ড্যাশবোর্ড তৈরি করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। উল্লেখ্য, ইতিমধ্যেই কর্নাটকের কংগ্রেস সরকার দেশের প্রথম রাজ্য হিসাবে ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File