Rohan Yadav | ‘ডিজিট্যাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে প্রৌঢ়র থেকে ১০ কোটি টাকা আদায়! গ্রেফতার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার!

Key Highlights‘ডিজিট্যাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক প্রৌঢ়কে দশ কোটি টাকা প্রতারণা এবং সেই টাকা ৫,৪৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে–ছিটিয়ে ট্রান্সফারের অভিযোগ।
‘ডিজিট্যাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক প্রৌঢ়কে দশ কোটি টাকা প্রতারণা এবং সেই টাকা ৫,৪৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে–ছিটিয়ে ট্রান্সফারের অভিযোগ উঠলো পুনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ইনফ্লুয়েন্সার রোহন যাদবকে। অভিযোগ পাওয়ার পরে রোহনের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ় করে দেয়, তার পরে তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করেন। প্রৌঢ়কে প্রতারণার ঘটনাটি জানুয়ারির। নিজেদের সিবিআই অফিসার পরিচয় দিয়ে ওই প্রৌঢ়ের সঙ্গে যোগাযোগ করেন রোহন ও তাঁর শাগরেদরা। প্রৌঢ়কে ভয় দেখানো হয়, তিনি একটি মামলায় অভিযুক্ত ও তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। আইনি জালে জড়িয়ে পড়া এড়াতে হলে তাঁকে ১০ কোটি ৭৪ লক্ষ টাকা দিতে হবে। সেই টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রৌঢ়ের কাছ থেকে আদায় করে ওই প্রতারণা চক্র। যখন প্রৌঢ় বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে তিনি পুলিশের দ্বারস্থ হন।
- Related topics -
- দেশ
- ভারত
- পুনে
- সোশ্যাল মিডিয়া
- প্রতারণা
- আর্থিক প্রতারণা
- গ্রেফতার


