Black Diamond Express | ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-ধোঁয়া! আতঙ্কিত যাত্রীরা!
Thursday, July 16 2026, 5:09 pm

Key Highlightsপূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুন!
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুন! বৃহস্পতিবার এ দিন খানা জংশন ও তালিতের মাঝে ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। ইঞ্জিনের ঠিক পরে যে কামরা রয়েছে, সেটারই নীচ থেকে প্রথমে ধোঁয়া ও আগুন দেখা দেয় বলে খবর। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের কাছে খবর যাওয়া মাত্র তালিত স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেন। তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করেন রেলকর্মীরা। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রের খবর। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- পূর্ব বর্ধমান
- অগ্নিকান্ড


