Smit Machchhar | ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আমন্ত্রণ ইজরায়েলের, দেওয়া হবে সর্বোচ্চ নাগরিক বীরত্বের পুরস্কার
Sunday, October 11 2026, 6:57 am

Key Highlightsস্মিতকে জেরুজালেমে আমন্ত্রণ জানিয়ে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক বীরত্বের পুরস্কার গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে সহ পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়েও বাঁচিয়েছেন বিমান যাত্রীদের প্রাণ। সেই সাহসিকতার জন্য পুরস্কৃত হচ্ছেন ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর। তাঁকে জেরুজালেমে আমন্ত্রণ জানিয়ে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক বীরত্বের পুরস্কার গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আমন্ত্রণ চিঠিতে হারজগ লিখেছেন, “ব্যথা ও যন্ত্রণাকে অতিক্রম করে নিজের মধ্যে শক্তি খুঁজে পাওয়া, জীবনের উপর আসা তাৎক্ষণিক বিপদের বিরুদ্ধে লড়াই করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার চরিত্রের দৃঢ়তা ও অসাধারণ সাহসের পরিচয় দেয়।”
- Related topics -
- আন্তর্জাতিক
- দুবাই
- বিমান চালক
- ইজরায়েল
- ইজরায়েল
- জাতীয় পুরস্কার


