Smart Meter | ‘স্মার্ট মিটার’ বসবে রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে, নোটিস জারি নবান্নের
Friday, June 12 2026, 4:42 pm

Key Highlightsরাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে বিদ্যুৎ বিলের রিডিং নিতে ‘স্মার্ট মিটার’ বসানোর নোটিস জারি করা হলো।
‘স্মার্ট মিটার’ নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নের। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মী, সরকারি অধীনস্থ সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU), কর্পোরেশন ও সরকারি কোষাগার থেকে বেতন বা ভাতা প্রাপ্ত কর্মীদের বাড়িতে স্মার্ট বিদ্যুৎ মিটার বসাতে হবে। সূত্রের খবর, WBSEDCL-এর ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে ১০৩টি কেন্দ্রের এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। মিটারগুলি পোস্ট-পেইড থাকবে। এই মিটার বসানোর হবে রাজ্যের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বাড়িতেও।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- সরকারি কর্মচারী
- বিদ্যুৎ
- বিদ্যুৎ বন্টন
- বিদ্যুৎ প্রকল্প
- বিদ্যুৎ বিল
- বিদ্যুৎ বিপর্যয়


