Vikram1 | মহাকাশে উড়বে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’! ইতিহাস গড়তে চলেছে স্কাইরুট!

Key Highlightsআগামী ১৮ জুলাই হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস তাদের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করতে চলেছে।
ভারতের মহাকাশ গবেষণায় সূচনা হতে চলেছে নতুন অধ্যায়ের। আগামী ১৮ জুলাই হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস তাদের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করতে চলেছে। এই সফল উৎক্ষেপণ হলে ভারত বিশ্বের বেসরকারি অরবিটাল রকেট উৎক্ষেপণকারী দেশগুলির তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘মিশন আগমন’। ১৮ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের (SDSC-SHAR) প্রথম উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হবে। এটি ভারতের প্রথম সম্পূর্ণ বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই মিশনের মাধ্যমে স্কাইরুট তাদের নতুন প্রযুক্তি এবং রকেটের বিভিন্ন অংশ বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর, তা পরীক্ষা করবে। এই পরীক্ষার ফল ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশযান


