Vegetable Price | সবজির দামে আগুন! পাইকারি ও খুচরো বাজারের বিপুল ফারাকে পকেট ফাঁকা মধ্যবিত্তের!

Thursday, September 17 2026, 8:58 am
Vegetable Price | সবজির দামে আগুন! পাইকারি ও খুচরো বাজারের বিপুল ফারাকে পকেট ফাঁকা মধ্যবিত্তের!
highlightKey Highlights

নিত্যপ্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের।


নিত্যপ্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। আরামবাগের কামারপুকুর-সহ বিভিন্ন এলাকায় অভিযোগ উঠেছে, পাইকারি বাজারের ১০০ মিটারের ব্যবধানেই খুচরো বাজারে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। পাইকারিতে ৩০-৪০ টাকার পটল খুচরোয় বিকোচ্ছে ৬০-৭০ টাকায়, আর ৬০ টাকার শসা পৌঁছে গেছে ১০০ টাকায়। বিক্রেতাদের দাবি, পচনশীল সবজির বাছাই খরচ, সাম্প্রতিক বন্যা এবং বিশ্বকর্মা পুজোর জোগানের ঘাটতির কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে এত অল্প দূরত্বে দামের এই আকাশপাতাল ফারাক নিয়ে প্রশাসনিক নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্ষুব্ধ ক্রেতারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File