Pune Murder | ‘উইগ পরার কারণে অপছন্দ সিয়ার!’পুনে ব্যবসায়ী খুনে বিস্ফোরক অভিযোগ কেতনের বাবার!

Friday, June 26 2026, 12:10 pm
Pune Murder | ‘উইগ পরার কারণে অপছন্দ সিয়ার!’পুনে ব্যবসায়ী খুনে বিস্ফোরক অভিযোগ কেতনের বাবার!
highlightKey Highlights

শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাতের পরে নিহত কেতনের বাবার অভিযোগ, তাঁর ছেলের চুলে কিছু সমস্যা ছিল।


পুনের লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যা কান্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এবার এই মামলার তদন্তে সামনে এল কেতনের পরিবারের নয়া দাবি। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাতের পরে নিহত কেতনের বাবার অভিযোগ, তাঁর ছেলের চুলে কিছু সমস্যা ছিল। কেতন টাকের সমস্যার জন্য হেয়ার প্যাচ বা উইগ ব্যবহার করতেন-এই তথ্য সিয়ার পরিবার জানত। সেই সমস্যাকে কেন্দ্র করেই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তাদের। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন সিয়া বলে অনুমান কেতনের বাবার। একইসঙ্গে তাঁর দাবি বিষয়টি নিয়ে আগে থেকেই জানত অভিযুক্ত সিয়া গোয়ালের পরিবার। পরে এই বিষয়টি নিয়েই আপত্তি তৈরি হয়েছিল বলে তাঁদের অভিযোগ। যদিও তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত এই দাবিকে নিয়ে কোনও মন্তব্য করেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File