Nepal | নেপালে ট্রেকিংয়ে গিয়ে আটকে ৬ ভারতীয় পর্যটক, অবশেষে তাঁদের নিরাপদে উদ্ধার করল সেনা!

Monday, November 2 2026, 3:49 pm
Nepal | নেপালে ট্রেকিংয়ে গিয়ে আটকে ৬ ভারতীয় পর্যটক, অবশেষে তাঁদের নিরাপদে উদ্ধার করল সেনা!
highlightKey Highlights

প্রবল তুষারপাতের জেরে নেপালের ডোলপা জেলায় আটকে পড়া ছয় ভারতীয় পর্যটককে অবশেষে নিরাপদে উদ্ধার করা হলো।


প্রবল তুষারপাতের জেরে নেপালের ডোলপা জেলায় আটকে পড়া ছয় ভারতীয় পর্যটককে অবশেষে নিরাপদে উদ্ধার করা হলো। সোমবার সকালে সেনার হেলিকপ্টারের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দুই মহিলা ও চার পুরুষের ওই দলটি ‘শে ফোকসুন্ডো’ লেকে ট্রেকিংয়ে গিয়ে প্রবল তুষারপাতের মুখে পড়েছিলেন। শনিবার রাত থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চালানো না গেলেও সোমবার সকালে নুমলা ও ওয়াগলা পাসের বরফাবৃত অংশ থেকে তাঁদের উদ্ধার করে দুনের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় প্রশাসন সতর্ক করা সত্ত্বেও তাঁরা ওই এলাকায় যাওয়ায় বিপত্তি ঘটে। বর্তমানে উদ্ধার হওয়া সমস্ত পর্যটক সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File