Sittong | সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে ঝলসে যাওয়া নিকিতার মৃত্যু, নিকিতার মৃত্যুতে তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন!

Key Highlightsসিটংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ ২৫ বছর বয়সি নিকিতা সাহার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে।
সিটংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ ২৫ বছর বয়সি নিকিতা সাহার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরে। দু’মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তাঁর প্রয়াণে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। গত ১৩ সেপ্টেম্বর হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হন নিকিতা। ১৬ সেপ্টেম্বর স্বামীর অভিযোগের ভিত্তিতে হোমস্টে মালিক নেহাল আইরন, তাঁর বাবা পবন কুমার আগরওয়াল, কর্মী দীপেন লামা ও অভিযুক্ত নাসিরুদ্দিনকে গ্রেপ্তার করেছিল কার্শিয়াং পুলিশ। যদিও তাঁরা পরে জামিনে মুক্তি পান। পুলিশ সূত্রে খবর, আগে খুনের চেষ্টা মামলা রুজু হলেও এ বার খুনের ধারা যুক্ত করে ফের তদন্ত শুরু হতে পারে। বুধবার কার্শিয়াং থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নেওয়া পার্থসারথি চন্দকে এই মামলার তদন্ত এগোনোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হোমস্টের অগ্নি-নির্বাপণবিধি নিয়ে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দমকল।


