WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Chandranath Rath Murder | শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে STF, CID এবং IB-র সিট!
Thursday, May 7 2026, 5:54 am

Key Highlightsশুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের তদন্তের জন্য STF, CID এবং IB-কে নিয়ে গড়া হয়েছে SIT।
বুধবার রাত ১০টা নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে নির্দিষ্ট একটি স্করপিও দাঁড় করিয়ে একের পর এক গুলি ছুড়ে খুন করা হয় ভবানীপুর ও নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। নকল নম্বর প্লেট লাগানো চার চাকার গাড়ি ও বাইকে চেপে এসে চন্দ্রনাথের গাড়ির কাচে বন্দুক ঠেকিয়ে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বায়ুসেনার প্রাক্তন জওয়ান চন্দ্রনাথ রথের। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ও CID। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের তদন্তের জন্য STF, CID এবং IB-কে নিয়ে গড়া হয়েছে SIT। ঘটনায় ভিনরাজ্যের যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- শুভেন্দু অধিকারী
- খুন


