SIR 2026 | SIR নিয়ে জটিলতা কাটাতে বৈঠক হাইকোর্টে, তৈরী হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ

Saturday, February 21 2026, 4:25 pm
SIR 2026 | SIR নিয়ে জটিলতা কাটাতে বৈঠক হাইকোর্টে, তৈরী হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২১ ফেব্রুয়ারি, শনিবার দুপুর আড়াইটেয় বৈঠক শুরু হয় কলকাতা হাইকোর্টে।


SIR নিয়ে জটিলতা কাটাতে ২১ ফেব্রুয়ারি, শনিবার কলকাতা হাইকোর্টে বৈঠকে বসেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি পীযূষ পান্ডে, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল। কোর্টের নির্দেশ SIR এর কাজ সহজ করতে দু’টো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে। একটা গ্রুপে থাকবেন হাইকোর্টের রেজিস্ট্রার, পুলিশ কমিশনার, ডিজিপি এবং মুখ্যসচিব। অন্য গ্রুপে থাকবেন প্রত্যেকটি জেলার DEO, SP এবং জেলা বিচারক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File