SIR Voter List | ভোটার তালিকায় লাখে লাখে নাম বাদ, কতজন যোগ্য ভোটার? বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

Tuesday, April 7 2026, 5:09 am
SIR Voter List | ভোটার তালিকায় লাখে লাখে নাম বাদ, কতজন যোগ্য ভোটার? বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
highlightKey Highlights

সোমবার মাঝরাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচারাধীন ভোটারদের মধ্যে অর্ধেকের বেশিই যোগ্য।


সোমবার ভোররাতে শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। গতকাল পর্যন্ত বিচারাধীন ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন ভোটার যোগ্য বিবেচিত হয়েছেন। SIR পর্ব সম্পূর্ণ হওয়ার পর জানা গিয়েছে বাদ পড়া ভোটারের সংখ্যা মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ‘অযোগ্য’ বলে চিহ্নিত হয়েছেন। এরা ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে: ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭। উত্তর ২৪ পরগনায় বাদ গিয়েছে প্রায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ নাম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File