SIR Voter List Revision | SIR এর নাম বাদ গিয়েছে? কীভাবে লিস্টে নাম অন্তর্ভুক্তিকরণ করবেন? জানালো সুপ্রিম কোর্ট

Wednesday, May 27 2026, 3:02 pm
SIR Voter List Revision | SIR এর নাম বাদ গিয়েছে? কীভাবে লিস্টে নাম অন্তর্ভুক্তিকরণ করবেন? জানালো সুপ্রিম কোর্ট
highlightKey Highlights

শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য, বিশেষত নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি ৪ সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে।


সুপ্রিম কোর্ট জানিয়েছে, SIR-এর শুনানিতে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য, বিশেষত নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি ৪ সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে। কোর্টের পর্যবেক্ষণ, SIR এর উদ্দেশ্য, ভোটার তালিকার স্বচ্ছতা ও ইন্টেগ্রিটি প্রতিষ্ঠিত করা। তথ্য যাচাই না করে নাগরিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File