SIR Voter List Revision | SIR এর নাম বাদ গিয়েছে? কীভাবে লিস্টে নাম অন্তর্ভুক্তিকরণ করবেন? জানালো সুপ্রিম কোর্ট
Wednesday, May 27 2026, 3:02 pm

Key Highlightsশীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য, বিশেষত নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি ৪ সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, SIR-এর শুনানিতে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য, বিশেষত নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি ৪ সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে। কোর্টের পর্যবেক্ষণ, SIR এর উদ্দেশ্য, ভোটার তালিকার স্বচ্ছতা ও ইন্টেগ্রিটি প্রতিষ্ঠিত করা। তথ্য যাচাই না করে নাগরিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- সুপ্রিম কোর্ট
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার
- ই-ভোটার কার্ড


