SIR-Tribunal | আগামীকাল চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! ভোটের আগে চিন্তায় বাদ পড়া ভোটাররা

Wednesday, April 1 2026, 5:04 pm
SIR-Tribunal | আগামীকাল চালু হচ্ছে না ট্রাইব্যুনাল! ভোটের আগে চিন্তায় বাদ পড়া ভোটাররা
highlightKey Highlights

পরিকাঠামোর অভাবে ওইদিন শুরু করা সম্ভব নয়। অর্থাৎ আরও পিছিয়ে গেল বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নির্ধারণ।


আগামীকাল, বৃহস্পতিবার থেকে কমিশনের তৈরি ট্রাইব্যুনালের কাজ শুরু করার কথা ছিল। বুধবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসেন হাই কোর্টের প্রধান বিচারপতি সহ ট্রাইব্যুনালের বিচারপতিরা। পরিকাঠামো নিয়ে আলোচনা হয় বৈঠকে। সূত্রের খবর, কমিশনের ব্যবস্থাপনায় অখুশি একাধিক বিচারপতি। বোর্ড থেকে সরে যেতে চান অনেক বিচারপতি। বৃহস্পতিবার থেকে SIR ট্রাইবুনাল শুরু হচ্ছে না। প্রসঙ্গত, সাপ্লিমেন্টারি তালিকাতে নাম বাদ গেলেও আবেদন করা যাবে ট্রাইব্যুনালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File