SIR | 'SIR প্রক্রিয়াটি আইনত বৈধ', সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি নির্বাচন কমিশনের!
Wednesday, May 27 2026, 6:12 am

Key HighlightsSIR | 'SIR প্রক্রিয়াটি আইনত বৈধ', সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি নির্বাচন কমিশনের!
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR বৈধ, শীর্ষ আদালতের এমন রায়ে স্বস্তি নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনে SIR বাধা নয়। SIR কার্যকর করে নির্বাচন কমিশন তার এক্তিয়ারের বাইরে কোনও কাজ করেনি বলেও জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, SIR প্রক্রিয়াটি আইনত বৈধ এবং এটি ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। এছাড়াও যে সব ব্যক্তিদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে, তাদের বিষয় নিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত তথ্য জমা দেবে জাতীয় নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- নির্বাচন কমিশন
- সিএসআইআর


