SIR | ১৫ লক্ষ ভোটারের স্ক্রুটিনি সম্পন্ন, তালিকা প্রকাশের আগেই ঘোষিত হবে ভোটের দিনক্ষণ?

Friday, March 13 2026, 4:44 pm
SIR | ১৫ লক্ষ ভোটারের স্ক্রুটিনি সম্পন্ন, তালিকা প্রকাশের আগেই ঘোষিত হবে ভোটের দিনক্ষণ?
highlightKey Highlights

সূত্রের খবর, যে ১৫ লক্ষের স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে, সেই তালিকা প্রকাশের জন্য কমিশন একটি আলাদা করে সফটওয়্যার তৈরি করছে যার কাজ প্রায় সম্পূর্ণ।


রাজ্যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জানা গিয়েছিল, রাজ্যে বিচারাধীন ৬০ লক্ষ। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ লক্ষের মধ্যে, ১৫ লক্ষ ভোটারদের নাম স্কুটিনি বা নিষ্পত্তিকরণ হয়েছে। আগামী সপ্তাহে বৃহস্পতি কিংবা শুক্রবার এই তালিকা প্রকাশ হতে পারে। তালিকা প্রকাশের জন্য কমিশন একটি আলাদা করে সফটওয়্যার তৈরি করছে যার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। উল্লেখ্য, ১৫ কিংবা ১৬ মার্চ প্রকাশিত হতে পারে রাজ্যের ভোটের দিনক্ষণ। অর্থাৎ তালিকা ঘোষণার আগেই ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়ে যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File