SIR List 2026 | সপ্তাহান্তে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ রাজ্যে, 'আন্ডার অ্যাডজুডিকেশনে' থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন কি?
Tuesday, March 17 2026, 5:24 pm

Key Highlightsসূত্রের খবর, শুক্র শনিবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বিচারকেরা কাজ করে যাচ্ছেন।
পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব মেটেনি এখনও। এদিকে চার রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, “এখনও পর্যন্ত যা জানি ২১ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আমাদের আলোচনা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও আলোচনা হয়েছে। এগুলো যদিও অভ্যন্তরীণ আলোচনা। হাইকোর্ট মিনিটস ইস্যু করলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে।” সূত্রের খবর, শুক্র শনিবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বিবেচনাধীন তালিকায় থাকা লোকেরা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে ঘনাচ্ছে সন্দেহ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন
- ভোটার কার্ড
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


