SIR-Mamata Banerjee | ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ! বিরাট অসঙ্গতির দাবি তুলে ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা!
Sunday, March 1 2026, 4:24 pm

Key Highlightsদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরনা শান্তিপূর্ণ হবে, এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম তালিকায় যোগ করার দাবি জানানো হবে।
রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। শনিবার প্রকাশিত হয়েছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন। আরও ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এসআইআর অসঙ্গতির বিরুদ্ধে আগামী ৬ মার্চ শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে বা এসপ্ল্যানেডে ধরনা অবস্থানে বসবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জানিয়েছে, ধরনা শান্তিপূর্ণ হবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- মমতা ব্যানার্জী
- ভোট পরবর্তী হিংসা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কর্মী
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল নেতা
- মুখ্যমন্ত্রী


