SIR in West Bengal | সোমেই বেরোবে প্রথম অতিরিক্ত তালিকা! তালিকায় নাম না থাকলে কী করবেন? জেনে নিন

Saturday, March 21 2026, 3:58 am
SIR in West Bengal | সোমেই বেরোবে প্রথম অতিরিক্ত তালিকা! তালিকায় নাম না থাকলে কী করবেন? জেনে নিন
highlightKey Highlights

আগামী সোমবার, ২৩ মার্চ এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।


কমিশন জানিয়েছে, এসআইআর এ বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম নিষ্পত্তি করা হয়েছে। আগামী সোমবার, ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম না থাকলে নয়া আবেদনের জন্য নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অনলাইন, অফলাইন দু’টি উপায়েই আবেদন করতে পারবেন ভোটাররা। অনলাইন আবেদন করতে হলে ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File