SIR WB | বঙ্গে ফের পিছোল ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ! বিবৃতি জারি কমিশনের
Tuesday, February 10 2026, 2:14 pm

Key Highlightsআগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। সেই কথা বিবৃটি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
শনির সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ঘোষণা করেছিলেন, ১৪ ফেব্রুয়ারি অবধি শুনানির কাজ চলবে। এই সময়সীমা বদলে গেলো। নির্বাচন কমিশন বিবৃতি জারি করে জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে স্ক্রুটিনির জন্য ৭ দিন সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সাফ জানিয়েছে, ইআরও এবং এইআরও-ই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। মাইক্রো অবর্জাভারদের সিদ্ধান্ত নেওয়া কোনও অধিকার নেই।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার
- ভোট প্রচার
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর


