SIR in WB | SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়, স্পষ্ট ঘোষণা সুপ্রিম কোর্টের
Friday, July 17 2026, 4:13 pm

Key Highlightsমৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়।
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়। একটি মামলার পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলা করেন জনৈক প্রসেনজিৎ বোস। সেই মামলার শুনানিতে বিহার এসআইআর মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, “আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ ৯, ১০, ১১ ও ১২-এর অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে (নাগরিকত্ব) জাতীয় নির্বাচন কমিশনের কোনও সাংবিধানিক কর্তৃত্ব নেই।”
- Related topics -
- দেশ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত
- ভোটার কার্ড
- এক দেশ এক ভোট
- পশ্চিমবঙ্গ
- রাজ্য
- নাগরিকত্ব


