SIR | সময়মতো নথি আপলোড হয়নি! নাম নেই ১ লক্ষের, ERO-AEROদের শোকজের সুপারিশ কমিশনের
Thursday, February 19 2026, 4:53 am

Key Highlightsকমিশন সূত্রের দাবি, শুনানিতে এসে এই ভোটাররা তাঁদের বৈধ ভোটার হিসেবে নথি জমা দিয়েছিলেন।
সূত্রের খবর, EROs, AERO র গাফিলতিতে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৬ হাজার নথি আপলোড হয়নি। ফলে চূড়ান্ত ভোটার তালিকায় এই ভোটারদের নাম থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বুধবার বলেন, ‘এই ইআরও, এইআরওদের শো কজ় করা হবে। নির্বাচন কমিশনের কাছে তাঁদের শাস্তির জন্য সুপারিশ করব। পাশাপাশি যাঁদের নাম উপযুক্ত নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়ার পরিস্থিতি হবে, তাঁদের চিহ্নিত করে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের (বিএলও) দিয়ে নতুন করে নাম তোলার জন্য বাড়িতে ফর্ম ৬ পাঠানো হবে।’
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- নির্বাচন কমিশন
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- সিএসআইআর
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


