SIR in WB | ৩২ লক্ষ নামের মধ্যে প্রথম লিস্টে বাদ ৪০%, শুক্রে প্রকাশ দ্বিতীয় তালিকা

Wednesday, March 25 2026, 2:09 pm
SIR in WB | ৩২ লক্ষ নামের মধ্যে প্রথম লিস্টে বাদ ৪০%, শুক্রে প্রকাশ দ্বিতীয় তালিকা
highlightKey Highlights

প্রায় দেড়দিন পেরনোর পর জানা গেল, এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ নতুন করে ১৩ লক্ষ নাম বাদ পড়েছে।


মঙ্গলবার প্রকাশ হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। বুধবার সন্ধ্যায় কমিশন বিবৃতি জারি জানিয়েছে, এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ নতুন করে ১৩ লক্ষ নাম বাদ পড়েছে। বঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর এর চূড়ান্ত তালিকা। ওই খসড়া তালিকাতেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে মোট ৭৬ লক্ষ নাম বাদ পড়ল। আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File