SIR in West Bengal | অবশেষে বাড়লো এসআইআরের শুনানির সময়সীমা, শনির সন্ধ্যায় বিশেষ ঘোষণা মনোজ আগরওয়ালের

Saturday, February 7 2026, 3:49 pm
SIR in West Bengal | অবশেষে বাড়লো এসআইআরের শুনানির সময়সীমা, শনির সন্ধ্যায় বিশেষ ঘোষণা মনোজ আগরওয়ালের
highlightKey Highlights

সব ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারি নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।


জেলাশাসকদের আবেদন মেনে এসআইআরের সময় বাড়াল নির্বাচন কমিশন। শনির সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ঘোষণা করলেন, আপাতত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী ৭ দিন চলবে শুনানির কাজ। সব ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারি নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল জানিয়েছেন, “কয়েকটি জেলায় কিছু কিছু কাজ বাকি আছে এখনও। যেমন উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটা বিধানসভা কেন্দ্রে এখনও শুনানির কাজ শেষ হয়নি।.. আশা করি, ৭ দিনের মধ্যে সব কাজ হয়ে যাবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File