SIR in West Bengal | "SIR শুনানির সময় বাড়ানো হোক"- কমিশনের কাছে আবেদন জেলাশাসকদের
Thursday, February 5 2026, 4:31 pm

Key Highlightsঅতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনা ও মালদহ সহ বেশ কয়েকজন জেলাশাসক।
কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি ও আনম্যাপড মিলিয়ে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকা হয়েছে। রাত ফুরালেই রাজ্যে এসআইআর শুনানি শেষ হওয়ার কথা। অথচ কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এই কাজ শেষ করা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে অতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনা ও মালদহ সহ বেশ কয়েকজন জেলাশাসক। তাঁদের আবেদন ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- রাজ্য কমিশন
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর


