SIR in West Bengal | সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই ট্রাইব্যুনাল গঠন, নাম বাদ গেলেই আবেদন ১৯ বিচারপতির কমিশনে

Saturday, March 21 2026, 5:00 am
SIR in West Bengal | সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই ট্রাইব্যুনাল গঠন, নাম বাদ গেলেই আবেদন ১৯ বিচারপতির কমিশনে
highlightKey Highlights

বৃহস্পতিবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম (উত্তর ২৪ পরগণা এবং কলকাতায়), প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায় (উত্তর ২৪ পরগণা), প্রাক্তন বিচারপতি তপেন সেন (পূর্ব মেদিনীপুর), প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেব (কোচবিহার), প্রাক্তন বিচারপতি প্রভাত কুমার দে (পূর্ব বর্ধমান), প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায় (নদিয়া), প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী (হাওড়া), প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার), প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী (পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম), প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন (দক্ষিণ দিনাজপুর), প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জী এবং বিশ্বজিৎ বসু (মুর্শিদাবাদ), প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ (দক্ষিণ ২৪ পরগণা), প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি (হুগলি), প্রাক্তন বিচারপতি মুমতাজ খান (পুরুলিয়া এবং বাঁকুড়া), প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো (পশ্চিম বর্ধমান), প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে (উত্তর দিনাজপুর), প্রাক্তন বিচারপতি মনোজিৎ মণ্ডল (বীরভূম), প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী মালদা জেলার দায়িত্বে রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File