SIR-WB | চূড়ান্ত লিস্টে নাম 'বিচারাধীন', আতঙ্কে মৃত্যু ৩ ভোটারের, শুক্রে ফের ধর্নায় মমতা

Thursday, March 5 2026, 3:43 am
SIR-WB | চূড়ান্ত লিস্টে নাম 'বিচারাধীন', আতঙ্কে মৃত্যু ৩ ভোটারের, শুক্রে ফের ধর্নায় মমতা
highlightKey Highlights

তৃণমূলের দাবি, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে আতঙ্কের জেরে বুধবার পর্যন্ত রাজ্যে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।


রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। কমিশন সূত্রে খবর, প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন। আরও ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। শাসক দলের দাবি, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে আতঙ্কের জেরে বুধবার পর্যন্ত রাজ্যে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার মমতার নেতৃত্বে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসছে তৃণমূল। মেট্রো চ্যানেলে হেয়ার স্ট্রিট থানার যে আউটপোস্ট রয়েছে, তার সামনেই মূল মঞ্চ তৈরি হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File