Sir Garry Sobers | ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মহান অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স
Friday, July 17 2026, 4:16 pm

Key Highlights৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের (West Indies) মহান অলরাউন্ডার। তাঁর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মহান অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দ্রুতই ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলে সুযোগ পান। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৯৩টি টেস্টে ৮,০৩২ রান করেছেন সোবার্স। পাশাপাশি নিয়েছেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৮ হাজারের বেশি রান এবং এক হাজারেরও বেশি উইকেট। ১৯৭৫ সালে ক্রিকেটে অসামান্য অবদানের জন্য নাইট উপাধিতে সম্মানিত করা হয়েছিল তাঁকে। তারকা ক্রিকেটারের মৃত্যুতে হতবাক ক্রিকেট দুনিয়া।
- Related topics -
- খেলাধুলা
- মৃত্যু
- ক্রিকেটার
- ক্রিকেট
- ওয়েস্ট ইন্ডিজ


