SIR Form 6 | ভোটার তালিকায় নাম বাদ? ফর্ম ৬ পূরণ নিয়ে বিবৃতি নির্বাচন কমিশনের
Wednesday, November 4 2026, 4:04 am

Key HighlightsSIR-এর খসড়া ভোটার তালিকায় বহু ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁরা নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করতে পারবেন।
কমিশন আগেই জানিয়েছে, ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে হবে। কিন্তু SIR-এর খসড়া তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ফর্ম ৬ পূরণ করতে ভয় পাচ্ছেন। কারণ আগের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। ফের বিবৃতি দিয়ে ভোটারদের শঙ্কা কাটালো কমিশন। কমিশন জানিয়েছে, আগে ভোটার ছিলেন, কিন্তু SIR-এর খসড়া তালিকায় নাম নেই এমন ব্যক্তিও ফর্ম ৬ জমা দিয়ে ফের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। আইন মেনেই সেই আবেদন খতিয়ে দেখা হবে। নির্দিষ্ট শর্ত মানলে সেই ভোটারদের বিরুদ্ধে ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইনেও কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
- Related topics -
- শহর কলকাতা
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- ভারত
- ভোটার কার্ড


