Sir Creek | ‘স্যার ক্রিক’-এ সেনা ও সমরাস্ত্র মোতায়েন পাকিস্তানের, গুজরাট সীমান্তে সতর্কতা জারি দিল্লির

Friday, August 7 2026, 4:14 pm
Sir Creek | ‘স্যার ক্রিক’-এ সেনা ও সমরাস্ত্র মোতায়েন পাকিস্তানের, গুজরাট সীমান্তে সতর্কতা জারি দিল্লির
highlightKey Highlights

ভারতের বার্তাকে অগ্রাহ্য করে স্যর ক্রিক অঞ্চলে নেভাল স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কম্যান্ডোদের মোতায়েন করেছে পাকিস্তান।


চিনা মদতে ভারতের মাটিতে ‘প্রজেক্ট আবাবিল — দ্য ডিভাইন স্ট্রাইক’ শুরু ইসলামাবাদের। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে দিল্লি। গুজরাট সীমান্তে অবস্থিত ‘স্যর ক্রিক’ বহুদিন ধরেই পাকিস্তানের টার্গেটে রয়েছে। গতবছর ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, স্যর ক্রিকে কোনও রকম সামরিক সক্রিয়তা, “ভারত এমন জবাব দেবে, পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে যাবে।” সেই হুঁশিয়ারি উড়িয়ে স্যর ক্রিক অঞ্চলে নেভাল স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কম্যান্ডোদের মোতায়েন করেছে পাকিস্তান। কোস্টাল ডিফেন্স বোট, মেরিন অ্যাসল্ট ক্রাফ্ট, হোভারক্রাফ্ট, নৌবাহিনীর জাহাজ এবং হাই-স্পিড প্যাট্রল বোট নিয়ে আসা হয়েছে স্যর ক্রিকে। ভারতের বিরুদ্ধে আগ্রাসী পাক শক্তি রুখতে তৎপর নয়াদিল্লি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File