SIR 2nd Supplementary list | ‘মধ্যরাতে’ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, কত নাম বাদ পড়লো?

Saturday, March 28 2026, 3:13 am
SIR 2nd Supplementary list | ‘মধ্যরাতে’ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, কত নাম বাদ পড়লো?
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর- এর দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।


গত ২৩ মার্চ রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় CEO মনোজ আগরওয়াল জানান, বিচারকদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। গতকাল রাতে সাড়ে এগারোটার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছে ৯ জনের নাম। এরমধ্যে রয়েছেন পুরুষ ৬, মহিলা ৩ জন। শুধুমাত্র এন্টালি বিধানসভার উল্লেখ রয়েছে কলামে। উল্লেখ্য, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে অবধি সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭৬ লক্ষের নাম বাদ গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File