SIR 2026 | প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা, গুজরাটে বাদ পড়লো প্রায় ৬৮ লক্ষ ভোটার
Saturday, February 21 2026, 5:19 pm

Key Highlightsসব থেকে বেশি নাম বাদ গিয়েছে গুজরাটে (Gujarat)। বিশেষ নিবিড় সংশোধনে (SIR) ওই রাজ্য থেকে বাদ গিয়েছে প্রায় ৬৮ লক্ষ নাম বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
শনিবার গুজরাট সহ পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা অনুযায়ী, সবথেকে বেশি লোক বাদ গিয়েছে গুজরাটে। কমিশন সূত্রে খবর, সেই রাজ্যে বাদ গিয়েছে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জনের নাম। মধ্যপ্রদেশে বাদ পড়েছে ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ জনের নাম। রাজস্থানে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জনের এবং ছত্তিসগড়ে ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ জনের নাম বাদ গিয়েছে। কেরালায় বাদ গিয়েছে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ জন। গোয়ায় নাম কাটা গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের। আন্দামান ও নিকোবরে ৫২ হাজার ৩৬৪ জনের এবং পুদুচেরিতে ৭৭ হাজার ৩৬৭জনের নাম বাদ গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- কেরল
- গুজরাট
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- ছত্তীসগঢ়
- গোয়া


