Rajabazar | রাজাবাজার বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার সিঙ্গল শটার বন্দুক-কার্তুজ, ভোটের মুখে ভয়ঙ্কর ছবি কলকাতায়!
Saturday, April 18 2026, 6:48 am

Key Highlightsরাজ্যে নির্বাচনের মুখে খাস শহর কলকাতা থেকে উদ্ধার অস্ত্র ও কার্তুজ।
রাজ্যে নির্বাচনের মুখে খাস শহর কলকাতা থেকে উদ্ধার অস্ত্র ও কার্তুজ। দিনের আলোয় ব্যাগে করে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে সেই অস্ত্র। জানা গিয়েছে, রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাস স্ট্যান্ডের কাছে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিন সকালে ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। এরপর তাকে আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গল শটার বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ। সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এসটিএফ।
- Related topics -
- শহর কলকাতা
- এসটিএফ
- অস্ত্র উদ্ধার
- গ্রেফতার


