Byjus | Byju’s-র প্রতিষ্ঠাতাকে ছয় মাসের কারাবাসের সাজা সিঙ্গাপুর আদালতের!

Wednesday, May 27 2026, 7:07 am
Byjus | Byju’s-র প্রতিষ্ঠাতাকে ছয় মাসের কারাবাসের সাজা সিঙ্গাপুর আদালতের!
highlightKey Highlights

ছয় মাসের জেলের সাজা পেলেন বাইজুসের (Byju) প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন।


ছয় মাসের জেলের সাজা পেলেন বাইজুসের (Byju) প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। জানা গিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে বাইজু রবীন্দ্রনের সম্পত্তি নিয়ে একাধিক অর্ডার দেওয়া হয়েছিল সিঙ্গাপুর আদালতের তরফে। সেই অর্ডার অবমাননার অভিযোগেই তাঁকে ছয় মাসের কারাবাসের সাজা দিলো সিঙ্গাপুরের আদালত। সেই সঙ্গে বাইজুসের প্রতিষ্ঠাতাকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাশাপাশি ৯০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছে। বিয়ারার ইনভেস্টকোর বৈধ মলিকানা যে তাঁরই, তার জন্য বৈধ নথি দেখাতেও বলা হয়েছে বাইজুকে। তবে তিনি সিঙ্গাপুরে আছেন নাকি অন্য দেশে, তাও জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File