Silk Route | সচল ঐতিহাসিক সিল্ক রুট, শিপকি লা থেকে শুরু হচ্ছে ভারত-চিন বাণিজ্য! ঘনিষ্টতা বাড়ছে দিল্লির!

Saturday, August 1 2026, 6:15 pm
Silk Route | সচল ঐতিহাসিক সিল্ক রুট, শিপকি লা থেকে শুরু হচ্ছে ভারত-চিন বাণিজ্য! ঘনিষ্টতা বাড়ছে দিল্লির!
highlightKey Highlights

শনিবার থেকে হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার এই প্রাচীন সিল্ক রুট দিয়ে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে।


প্রায় ছয় বছর পর খুলে গেলো ভারত-চিন সীমান্তের ঐতিহাসিক শিপকি লা পাস। শনিবার হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার এই প্রাচীন সিল্ক রুট দিয়ে দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য আবার শুরু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৯৩০ মিটার উচ্চতায় শতদ্রু (সতলেজ) উপত্যকায় অবস্থিত শিপকি লা দীর্ঘদিন ধরেই হিমাচল প্রদেশের কিন্নৌর এবং চিনের তিব্বত স্বশাসিত অঞ্চলের মধ্যে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। ছয় বছর বন্ধ থাকার পর ব্যবসায়ীদের নিবন্ধন এবং শুল্ক সংক্রান্ত কাজের সুবিধার জন্য নতুন ‘ছুপ্পান ট্রেড মার্ট’-এর উদ্বোধন করা হয়েছে। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীদের ৭২ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক লেনদেন শেষ করে ভারতে ফিরে আসতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File