WB নির্বাচন ২০২৬TMC94BJP193LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Siliguri | ফলাফল ঘোষণার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা, কড়া ব্যবস্থা নিলো পুলিশ কমিশনারেট!

Monday, May 4 2026, 6:35 am
Siliguri | ফলাফল ঘোষণার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা, কড়া ব্যবস্থা নিলো পুলিশ কমিশনারেট!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬ এর ফলাফলের গণনা শুরু হতেই দেখা যাচ্ছে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর।


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬ এর ফলাফলের গণনা শুরু হতেই দেখা যাচ্ছে একেবারে সেয়ানে সেয়ানে টক্কর। এর ফলে ফলাফল ঘোষণার পরে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা রেখে অশান্তি মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গন্ডগোল ও উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে পুলিশি সতর্কতা জারি করা হয়েছে। কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি পুরসভার ১,৩, ৪, ৫, ১৮,২৮, এবং সংযোজিত ১৪টি ওয়ার্ডে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু চিহ্নিত এলাকা থেকে আইবি, এসবির মতো বিভাগ থেকে উপর মহলে একাধিক রিপোর্ট পেশ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File