Siliguri | জমি দখল নিয়ে ঝামেলা, আদিবাসী অন্তঃসত্বাকে মার্ সিভিকের! রণক্ষেত্র শিলিগুড়ি
Thursday, February 26 2026, 5:21 pm

Key Highlightsগত ২৩ ডিসেম্বর, ফাঁসিদেওয়াতে একটি জমি দখল নিয়ে দুপক্ষের অশান্তি হয়। সেখানে এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে।
জমি দখল সংক্রান্ত বিবাদের জেরে এক আদিবাসী অন্তঃসত্বাকে বেধড়ক মার্ সিভিক ভলান্টিয়রের। এর জেরে মৃত্যু হলো গর্ভস্থ শিশুর। সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর, ফাঁসিদেওয়াতে একটি জমি দখল নিয়ে দুপক্ষের অশান্তির মধ্যে এই ঘটনা ঘটেছে। গত ৯ জানুয়ারি মহম্মদ কাদের নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে উত্তরকন্যা অভিযানে যান আদিবাসীরা। পুলিশ বাধা দিলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাসের সেল এবং জল কামান ছুড়তে হয় পুলিশকে।
- Related topics -
- রাজ্য
- শিলিগুড়ি
- গর্ভবতী
- সিভিক ভলান্টিয়ার
- শিশু মৃত্যু
- উত্তরবঙ্গ


